কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১২:১৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধাদের প্রধান নেতার জানাজা পড়ালেন খামেনি

মোনাজাতরত আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
মোনাজাতরত আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হানিয়াহর জানাজার নামাজের ইমামতি করছেন। তিনিই তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজার স্থান নির্ধারন করেন। পরে শোক মিছিল বের করা হয়। সেটি আজাদি চত্বরের দিকে যাত্রা করে। এ সময় হাজারো মানুষ তার কফিন ছুয়ে কান্নায় ভেঙে পড়েন। অনেকে প্রতিশোধ গ্রহণের স্লোগান দেন।

ইরানের রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে, তেহরানে শোকযাত্রার আনুষ্ঠানিকতা শেষে হানিয়াহর মরদেহ কাতারের দোহায় নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে শেষ নিদ্রায় শায়িত করা হবে।

বুধবার তেহরানের বাসভবনে হানিয়াহকে হত্যা করা হয়। এ জন্য হামাস ইসরায়েলকে দায়ী করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়াহ মঙ্গলবার (৩০ জুলাই) থেকে তেহরানে অবস্থান করছিলেন। হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার (৩১ জুলাই) সকালে হানিয়াহ এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির তিনজন কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন।

সংবাদমাধ্যমটির বুধবারের (৩১ জুলাই) প্রতিবেদনে বলা হয়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তাদের দুজন রেভল্যুশনারি গার্ডের সদস্য। কিন্তু প্রকাশ্যে তথ্যপ্রদানের সুযোগ তাদের না থাকায় সূত্রটি গোপন রাখা হয়েছে। ওই সূত্র জানায়, তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত দিয়েছেন খামেনি। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনই এ হামলার উদ্দেশ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত,ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X