কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আশুরায় কারবালাতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ 

পবিত্র আশুরার আগ মুহূর্তে কারবালায় ভয়াবহ বিস্ফোরণে আট ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : ডন।
পবিত্র আশুরার আগ মুহূর্তে কারবালায় ভয়াবহ বিস্ফোরণে আট ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : ডন।

পবিত্র আশুরায় কারবালায় ভয়াবহ বিস্ফোরণে আট ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হোসাইন ও আব্বাস (রা.)-এর মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর আলআরাবিয়ার।

কারবালার গভর্নরের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসকে তিনি ধন্যবাদ জানান। বিষয়টি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তীর্থযাত্রীদের ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের ট্রাকগুলো বিপাকে পড়ে।

গভর্নরের অফিস জানিয়েছে, গভর্নর নাসিফ আল খাত্তাবি আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সরাসরি তদারকি করছেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আমির আল শাম্মারি আশুরা প্রস্তুতির সার্বিক বিষয়ের খোঁজ নিতে ঘটনাস্থল সফর করেছেন।

আগুনের সূত্রপাতের বিষয়ে জরুরি বিভাগ জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী আশুরার তীর্থযাত্রীদের জন্য তৈরি অস্থায়ী বিশ্রামাগারের একটি রান্নার সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে ছয়জন ইরাকের নাগরিক। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X