কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগলে দাউ দাউ করে জ্বলা জাহাজের ভিডিও প্রকাশ

লোহিত সাগরে জ্বলন্ত জাহাজ।
লোহিত সাগরে জ্বলন্ত জাহাজ।

গাজায় ইসরায়েলি হামলার পর থেকে দেশটির বিরুদ্ধে একজোট হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তারা গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগর, বাব-এল মান্দেবসহ একাধিক নৌপথে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে। এবার তারা লোহিত সাগরে জ্বলন্ত জাহাজের ভিডিও প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথিরা একটি জাহাজে হামলার ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে একটি ট্যাংকারকে দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুতে তারা জাহাজটিতে হামলা চালিয়েছিল। এবার সেই হামলার ভিডিও প্রকাশ করল গোষ্ঠীটি।

হামলার শিকার জাহাজটি গ্রিক পতাকাবাহী। জাহাজটিতে প্রায় এক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। এল ফলে জাহাজটি থেকে তেল ছড়িয়ে পরিবেশগত বিপর্যয় ও আঞ্চলিক জাহাজ চলাচলে ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাউনিয়ন কোম্পানির এ জাহাজটি তাদের ঘোষিত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের সীমা লঙ্ঘন করেছে।

হুতিরা জানিয়েছে, তারা জাহাজটি সরিয়ে নিতে অনুমতি দিতে সম্মত হয়েছে। গোষ্ঠীটি গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের সমর্থনে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X