কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, ৯ এলাকায় সতর্কবার্তা

ইসরায়েলি আইরোন ডোমের মাধ্যমে লেবানন থেকে ছোড়া রকেট প্রতিহতকরণ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি আইরোন ডোমের মাধ্যমে লেবানন থেকে ছোড়া রকেট প্রতিহতকরণ। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে লেবানন। এতে ইসরায়েলের অন্তত ৯টি এলাকায় হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে।

রোববার (২০ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ার খবর এবং বিস্ফোরণের শব্দের মধ্যে উত্তর ইসরায়েলে হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের ৯ এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এসব এলাকা হলো কিরিয়াত শমোনা, কাফার গিলাদি, কেফার ইউভাল, মেটুলা, মায়ান বারুচ, তেল হাই, বেইট হিলেল, গোশেরিম এবং মার্গালিওট।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) লেবানন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর মুখপাত্র জানান, তেলআবিবের উত্তরাঞ্চলে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে এ হামলা হয়েছে। লেবানন থেকে তার বাসভবনে ড্রোনটি ছোড়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময়ে নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাসভবনে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সকালে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তারা ইসরায়েলে অন্তত ৭৫টি প্রজেক্টাইল ছুড়েছে। তবে এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে আসা দুটি ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের জন্য হিজবুল্লাহ লঞ্চপ্যাড হিসাবে ব্যবহৃত এলাকাগুলো থেকে রকেট এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করেছে।

এরপর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর হাইফা এলাকায় তারা রকেটেরে একটি ব্যারেজ ছুড়েছে।

একইসময়ে লেবাননের সরকারি সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বিকেলের দিকে দক্ষিণাঞ্চলীয় শহর আনকুন, মারুব এবং তারায়ায় বিমান হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X