বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পালিয়ে যাওয়া ফিলিস্তিনের বাড়িতেই ছিলেন গাজা যোদ্ধাদের প্রধান

গাজায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত একটি জনপদ। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত একটি জনপদ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। গাজায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। যে বাড়িতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন সেই বাড়ির মালিকের খোঁজ মিলেছে।

রোববার (২০ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে ওই বাড়ির মালিকের তথ্য তুলে ধরা হয়েছে। ১৫ বছর ধরে ওই বাড়িতে তিনি বসবাস করে আসছিলেন। গত ৫ মাস আগে বাড়িটি থেকে পালিয়েছিলেন তিনি।

বাড়ি থেকে পালানো ওই ফিলিস্তিনির নাম আশরাফ আবু তাহা। তিনি বিবিসিকে বলেন, ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ড্রোন ফুটেজে বিধ্বস্ত ভবন দেখে তিনি স্বম্ভিত হয়ে পড়েন। দক্ষিণ হাজার রাফাহ এলাকার ইবনে সিনা রোডে নিজের বাড়িটি চিনে ফেলেন তিনি।

গত ৭ আক্টেবরে ইসরায়েলি নজিরবিহীন হামলার অন্যতম মহানায়ক ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। তাকে ইসরায়েলি বাহিনী গত বুধবার (১৬ অক্টোবর) হত্যা করেছে।

ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ড্রোন ফুটজে দেখা গেছে, আংশিক ধ্বংসপ্রাপ্ত একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন হামাসের প্রধান। আবু তাহা নামের ওই ফিলিস্তিনি জানান, ইসরায়েলি বাহিনী যখন খান ইউনিসে অভিযানের জন্য ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় তখন তিনি গত ৬মে বাস্তুচ্যুত হয়ে পড়েন। এরপর থেকে বাড়িটির কোনো খবর তার কাছে ছিল না।

তিনি বলেন, হামাসের প্রধান সিনওয়ারের মৃত্যুর আগে শেষ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে তার মেয়ে তাকে সেটি দেখান। সেখানে নিজেদের বাড়ির কথাও জানান তার মেয়ে। তখন তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি। তবে শেষ পর্যন্ত তার ভাই জানান, হামলার শিকার বাড়িটি তাদের।

তিনি আরও বলেন, প্রথমে বিষয়টি বিশ্বাস না করলেও পরে ভাইয়ের কথায় সেটি বিশ্বাস করেছি। তবে সিনওয়ার কিভাবে সেখানে গেলেন তা তিনি জানেন না বলে জানিয়েছেন।

তাহা বলেন, ভাইয়ের সহযোগিতায় ৪১ হাজার ৪০০ ইউরো দিয়ে বাড়িটি বানিয়েছিলেন তিনি। এরপর যখন তিনি এলাকা ছেড়ে আসেন তখন বাড়িটি অক্ষত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X