কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মরুভূমিতে পথ হারিয়ে ২ নারী, উবারে ‘উট’ ডেকে উদ্ধার!

মরুভূমিতে পথ হারিয়ে ২ নারী, ‘উবার ক্যামেল’ এসে উদ্ধার করে। ছবি : সংগৃহীত
মরুভূমিতে পথ হারিয়ে ২ নারী, ‘উবার ক্যামেল’ এসে উদ্ধার করে। ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যমে একটি ভিন্নধর্মী ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দুজন নারী মরুভূমিতে পথ হারিয়ে উবার অ্যাপ ব্যবহার করে উট ডেকে উদ্ধার হন।

এ ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, যেখানে দেখা যায়, দুবাইয়ের মরুভূমির মধ্যে তাদের গাড়ি নষ্ট হয়ে বিপদে পড়েন। আশপাশে কোনো সাহায্য না পেয়ে একজন নারী উবার অ্যাপ খোলে এবং সেখানে ‘উবার ক্যামেল’ নামে এক অপশন খুঁজে পান।

অবাক হয়ে তারা উট বুক করেন এবং কিছুক্ষণের মধ্যেই একজন ‘উবার ক্যামেল ড্রাইভার’ উট নিয়ে তাদের সাহায্যে হাজির হন।

এ মজার ভিডিওটি নিয়ে বুধবার (২৩ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে জানা যায়, ভিডিওটি আসলে বাস্তব কোনো ঘটনা নয়, বরং একটি প্রোমোশনাল ভিডিও। উবার তাদের অ্যাপে উট রাইডের কোনো সুবিধা প্রদান করে না।

ভিডিওটি মূলত স্থানীয় ট্যুর এজেন্সি জেটসেট দুবাই এবং একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে তৈরি করা হয়েছে।

তাই, উবারের মাধ্যমে উট ডেকে আনার এই ঘটনা মজার হলেও, এটি শুধু একটি প্রচারমূলক কৌশল এবং বাস্তবে এমন কোনো সেবা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X