কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

তুরস্কের সামরিক কারখানায় ভয়াবহ হামলা

হামলার পর আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
হামলার পর আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক টুইটবার্তায় এমনটা জানান।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় হামলার ঘটনায় তিনি মর্মাহত।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, কাহরামানকাজানে হামলাস্থলে বড় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরটি আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ভিডিও ফুটেজে গুলিবিনিময়ের ঘটনাও ঘটতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডকে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিমান কোম্পানি বলা হয়ে থাকে। দেশটির প্রথম যুদ্ধ বিমান তৈরি করে এই কোম্পানি। এতে প্রায় ১০ হাজার কর্মী রয়েছে।

জানা যায়, অবকাঠামোর নিরাপত্তা কর্মীদের শিফট পরিবর্তনের সময় একদল হামলাকারী ট্যাক্সিতে চড়ে ভেতরে প্রবেশ করে। এ সময় একজন হামলাকারী একটি বোমা বিস্ফোরণ ঘটায়, অন্য হামলাকারীরা কমপ্লেক্সে গোলাগুলি শুরু করে। তাৎক্ষণিকভাবে এ হমলার দায় নেয়নি কেউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X