কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

রোববার মার্কিন সেনারা লোহিত সাগরে প্রবেশ করেছেন। ছবি : সংগৃহীত
রোববার মার্কিন সেনারা লোহিত সাগরে প্রবেশ করেছেন। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে জাহাজ আটকসহ যেকোনো ধরনের অসদাচরণের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি)।

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজের পাশাপাশি তিন হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েনের পরের দিন এই হুঁশিয়ারি উচ্চারণ করল আইআরজিসি।

মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরিফ বলেন, সামরিক শক্তির দিক থেকে ইরান এত উচ্চতা ও সক্ষমতায় পৌঁছেছে যে তারা এই অঞ্চলে জাহাজ আটকসহ যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপ ও অসদাচরণের জবাব দিতে পারে।

তিনি বলেন, সাম্প্রতিক বছরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সরাসরি যুদ্ধে এই অঞ্চলের দেশগুলো আমেরিকার দুর্বলতা ও ইরানের শক্তি দেখেছে। তারা বুঝতে পেরেছে পারস্য উপসাগরের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন : হঠাৎ লোহিত সাগরে কেন ৩ হাজার সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র?

গত রোববার লোহিত সাগরে তিন হাজারের বেশি সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ আটকের অভিযোগ তুলে দুটি যুদ্ধজাহাজের পাশাপাশি এসব সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

সোমবার এক বিবৃতিতে মার্কিন পঞ্চম নৌবহর জানিয়েছে, পূর্বঘোষিত সেনা মোতায়েনের অংশ হিসেবে রোববার মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা লোহিত সাগরে প্রবেশ করেছেন। তারা সুয়েজ খালে ট্রানজিট ব্যবহার করে লোহিত সাগরে ঢোকেন।

লোহিত সাগরে বিপুল সেনা মোতায়েনের মাধ্যমে উপসাগরীয় নৌপথে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এই পথটি মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী তেল ব্যবসার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত দুই বছরে এই অঞ্চলে প্রায় ২০টি আন্তর্জাতিক পতাকাবাহী জাহাজ আটক বা বাধা দেওয়ার চেষ্টা করেছে ইরান।

বাহরাইনভিত্তিক মার্কিন সেনা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরে ইউএসএস বাটান ও ইউএসএস কার্টার হল যুদ্ধজাহাজ এসে পৌঁছেছে। এটি পঞ্চম নৌবহরের সামুদ্রিক সক্ষমতা বাড়াবে।

পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে ইরান। এর ফলে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড রোধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে মার্কিন সেনাদের মোতায়েন করা হয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ওয়াশিংটনের স্বার্থেই এসব সেনা মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলে মার্কিন সরকারের সামরিক উপস্থিতি কখনো নিরাপত্তা তৈরি করেনি। এই অঞ্চলে স্বার্থ হাসিলে তারা সবসময় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় মদদ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X