কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০৫ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এলো ইরান 

ইরানের তৈরি করা প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ।
ইরানের তৈরি করা প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ।

নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার (০৬ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ ক্ষেপণাস্ত্র উন্মোচন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে। এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস-এর সিনিয়র কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ইরানের দাবি, এ ক্ষেপণাস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে পারবে। একইসঙ্গে এটি ইরানকে সামরিক সুবিধা দেবে।

ইরানের তৈরি করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম হলো ফাত্তাহ। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ নামকরণ করেছেন। এর অর্থ হলো ওপেনার। ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে ৫ হাজার ১৪৫ মিটার গতিতে চলতে পারে। এর রেঞ্জ হলো এক হাজার ৪০০ কিলোমিটার।

গত নভেম্বরে এক অনুষ্ঠানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা ঘোষণা করেন ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস-এর এরোস্পেস প্রধান আমির আলী হাজিজাদেহ। আজ তিনি বলেন, ‘ফাত্তাহ বিভিন্ন দিক ও উচ্চতায় চলাচল করতে পারে। এ জন্য একে অন্য কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে না।’

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বা তার চেয়ে বেশি গতিতে চলাচল করতে পারে। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের পক্ষে এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১১

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১২

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৪

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৫

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৬

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৭

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৮

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৯

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

২০
X