কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২০ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবের একটি সড়কে পুলিশের তল্লাশি। পুরোনো ছবি
সৌদি আরবের একটি সড়কে পুলিশের তল্লাশি। পুরোনো ছবি

সৌদি আরবে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোড়ে ২০ হাজারে বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহ অভিযান চালিয়ে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১১ হাজার ৫২৩ জনকে পাঁচ হাজার ৭১১ জনকে সীমান্ত সুরক্ষা লঙ্ঘনের জন্য এবং তিন হাজার ৫৪৪ জনকে শ্রমবিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

কর্তকর্তারা জানিয়েছেন, অভিযানে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৫৬৯ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ২৪ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৭৩ শতাংশ ইথিওপিয়া এবার বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে ৬৩ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন, আশ্রয় এবং লঙ্ঘনকারীদের নিয়োগে জড়িত থাকার জন্য ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বর্তমানে ২০ হাজার ৩৬৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ১৭ হাজার ৯১৫ জন পুরুষ এবং দুই হাজার ৪৪৮ জন নারী রয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১২ হাজার ১৩৮ বন্দিকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং তিন হাজার ১২৮ জনের প্রক্রিয়া চলছে। এ ছাড়া এখন পর্যন্ত ৯ হাজার ২৫৪ জনকে নির্বাসন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা অন্যান্য সহায়তা প্রদান করে সহায়তা করলে তাদের ১৫ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা দুই ই হতে পারে। এ ছাড়া এ সব অপরাথে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

কর্তৃপক্ষ মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ বা অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে লঙ্ঘনের রিপোর্ট করার জন্য জনগণকে অনুরোধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১০

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১১

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১২

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৪

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৫

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৬

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১৭

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১৮

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৯

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

২০
X