কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

সরকারের চাপে বাধ্য হয়ে ওজন কমালেন ৫৪২ কেজি

ওজন কমানোর আগে ও পরে খালিদ বিন মোহসেন শারি। ছবি : সংগৃহীত
ওজন কমানোর আগে ও পরে খালিদ বিন মোহসেন শারি। ছবি : সংগৃহীত

ওজন এত বেশি ছিল যে নড়তে-চড়তেই পারতেন না। এ জন্য পুরো তিনটি বছর বিছানাতেই শুয়ে কাটিয়ে দিয়েছেন তিনি। অত্যধিক ওজনের কারণে বিশ্বের সবচেয়ে ভারী ব্যক্তির খেতাবও জুটে গিয়েছিল তার কপালে। কিন্তু ওই ব্যক্তির এমন ওজনে নড়েচড়ে বসে খোদ সৌদি সরকার। এরপর দেশটির বাদশাহের নির্দেশেই ওজন কমাতে বাধ্য হন ওই ব্যক্তি।

খালিদ বিন মোহসেন শারি, বিশ্বে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ভারী হওয়ার রেকর্ড গড়েন। তার ওজন ছিল ৬১০ কেজি। ওজনের কারণে স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন না তিনি। বিছানায় শুয়ে কাটাতে হয় তিন বছর। পরে খালিদের ওজন নিয়ে চিন্তায় পড়ে যায় খোদ সরকার। তখন সরকারের নির্দেশেই ৫৪২ কেজি ওজন কমান খালিদ। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ওজন কমানোর পর সৌদি এই নাগরিকের ওজন এখন ৬৩ কেজি। খালিদের জীবন অবিশ্বাস্যভাবে বদলে দেওয়ার মূল কারিগর প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ। তার নির্দেশেই ওজন কমাতে বাধ্য হন খালিদ। শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, খালিদের জন্য বিনে পয়সার উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করেন বাদশাহ আব্দুল্লাহ।

পরে বিশেষভাবে নকশা করা বিছানা ও ফর্কলিফটের সাহায্যে জাজানে খালিদের বাড়ি থেকে তাকে রিয়াদের কিং ফাহাদ মেডিকেল সিটিতে নিয়ে যাওয়া হয়। এরপর খালিদের চিকিৎসায় লেগে পড়েন ৩০ জনের একটি মেডিকেল টিম। ওজন কমানোর এই যাত্রায় খালিদকে সাহায্য করেছেন সার্জেন, ডায়েটেশিয়ান, ফিটনেম এক্সপার্ট এবং অন্যান্য স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ। ওজন কমানোর পর খালিদকে এখন চেনাই যাচ্ছে না।

প্রথম ছয় মাস খালিদের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, বিশেষ ডায়েট, নিয়ম মেনে ব্যায়াম এবং ফিজিওথেরাপি করা হয়। এতে তার ওজন অর্ধেক কমে আসে। এরপর অতিরিক্ত চামড়া ফেলে দিতে তার একাধিক সার্জারি করা হয়। এভাবে ২০২৩ সালে খালিদের ওজন ৬৩ কেজিতে পৌঁছলে তাকে যেন চেনাই যাচ্ছিল না। উল্টো মিষ্টি হাসির জন্য সবার কাছে পরিচিত পেয়েছেন স্মাইলিং ম্যান হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X