ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচনের আশ্বাস উপাচার্যের

‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি : কালবেলা
‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি : কালবেলা

অর্ডিন্যান্স পাস হয়ে গেলেই নভেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (২৫ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে উপাচার্যের সভাকক্ষে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে এ আশ্বাস দেন তিনি।

ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদ বা ইকসুর কোনো উল্লেখ নেই। তাই এ সপ্তাহের মধ্যে ইকসু গঠনের জন্য ছাত্র-শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনতন্ত্র পর্যালোচনা করে ইকসুর খসড়া গঠনতন্ত্র তৈরি করবে। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে পাস করে ইউজিসিতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ইউজিসির দ্রুত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি গিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে। ইউজিসি অনুমোদন দিলে এটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে খসড়াটি অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনের অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত হবে। অর্ডিন্যান্স আগামী নভেম্বরের মধ্যে পাস হলেই, শিক্ষার্থীরা চাইলে ১৫ দিনের মধ্যে ইকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সাজিদ হত্যার তদন্ত ও জুলাইবিরোধীদের বিচার প্রক্রিয়াধীন বলে জানান উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো সংবলিত ভুয়া পেজগুলো বন্ধ এবং অপপ্রচার চালানো অ্যাডমিনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

মুভমেন্ট ফর ইকসু প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

এর আগে শিক্ষার্থীরা দুদিন ধরে নিজেদের মধ্যে আলোচনা করে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্ম তৈরি করে। গত রোববার তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে ‘প্রচার-প্রচারণা ও জনসংযোগ’ কর্মসূচিও পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X