কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে বেড়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের আনাগোনা

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ট্যাংক। পুরোনো ছবি
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ট্যাংক। পুরোনো ছবি

লেবানন নিয়ে ভয়ংকর এক খেলায় মেতে উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বহু দর-কষাকষির পর গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। তবে যুদ্ধবিরতি কার্যকরের অল্প কিছুক্ষণ আগেও ইসরায়েলের হামলায় ধসে পড়ে লেবাননে বেশ কয়েকটি ঘরবাড়ি। এখন লেবানন পুনর্গঠনে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে লেবাননে বেড়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের আনাগোনা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার লেবানন পৌঁছান স্পেশাল অপারেশন্স কমান্ড সেন্ট্রালের মেজর জেনারেল জেসপার জেফারস। দেশটিতে পৌঁছেই তিনি লেবাননের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গেল ২৬ নভেম্বর প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এই যুদ্ধবিরতি ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হোচেস্টেইনের সঙ্গে মিলে তা দেখভাল করবে মেজর জেনারেল জেফারস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই মনিটরিং টিমে লেবাননের সেনাবাহিনী, ইসরায়েলি বাহিনী, জাতিসংঘের মিশন এবং ফ্রান্সও রয়েছে। স্থায়ী কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এই টিমের বেসামরিক কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন হোচেস্টেইন।

এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরে আরও বাড়ানো হতে পারে।

নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

চুক্তি অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপরপ্রান্তে সরে যাবে। এ ছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না।

নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেলআবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X