কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আসাদের পতন মেনে নিয়েছে ইরান?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাশার আল আসাদের পতনের আগেই সিরিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির এক সদস্যের গোপন নথিতে সে ব্যাপারে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শনিবারই এ নিয়ে একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস।

ওই নথিতে সিরিয়ার ঘটনাকে ‘অবিশ্বাস্য ও অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন আইআরজিসির ওই কর্মকর্তা। সেখানে আরও বলা হয়, মনে হচ্ছে আসাদের পতন মেনে নিয়েছে ইরান এবং প্রতিরোধের ইচ্ছাও হারিয়ে ফেলেছে।

শুধু তাই নয়, আসাদ ক্ষমতায় থাকা অবস্থাতেই বিদ্রোহীদের সন্ত্রাসী বলা বাদ দিয়ে সশস্ত্র গ্রুপ হিসেবে বর্ণনা করা শুরু করে ইরানি গণমাধ্যম। তাদের হাতে সিরিয়ার শিয়া এখনো নিপীড়িত হয়নি বলেও ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। কিন্তু চার দশক ধরে সিরিয়ার সঙ্গে গড়ে তোলা সম্পর্ক থেকে হঠাৎ সরে আসে ইরান। এর পেছনে কী রহস্য রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন বিশ্লেষকরা।

সিরিয়াবিষয়ক একজন ইরানভিত্তিক বিশ্লেষক মেহদি হেমাতি বলেন, যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের ব্যাপক লজিস্টিক ও আর্থিক সম্পদের প্রয়োজন হতো। এ ছাড়া মিত্র এবং সিরিয়ারও সহায়তা লাগত। কিন্তু এখন সেই অবস্থা নেই।

তিনি বলেন, সিরিয়া ও লেবানন ইরানের বাম ও ডান পাখার মতো। সেগুলো এখন কেটে ফেলা হচ্ছে। এগুলোর একটি ছাড়া অপরটিকে কল্পনা করা খুব কঠিন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াও সিরিয়া থেকে ইরানের হাত গুটিয়ের নেওয়ার অন্যতম কারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X