কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল বাশার আল-আসাদের অবস্থান

বাশার আল-আসাদ। ছবি : সংগৃহীত
বাশার আল-আসাদ। ছবি : সংগৃহীত

মাত্র ১২ দিনের বিদ্রোহী অভিযানে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছে। এতে দুই যুগ ধরে চলা আসাদ শাসনের অবসান হয়। বর্তমান পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় আশ্রয় নিয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে রাশিয়া আসাদ ও তার পরিবারের জন্য রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করেছে।

বাশার আল-আসাদের শাসনকাল শুরু হয়েছিল ২০০০ সালে, তার বাবা হাফিজ আল-আসাদের মৃত্যুর পর। প্রথমে তিনি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে।

২০১১ সালে ‘আরব বসন্ত’-এর ঢেউ সিরিয়ায় এসে পৌঁছালে বাশারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। যদিও এতদিন ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় ছিলেন বাশার, বিদ্রোহীদের সাম্প্রতিক অভিযানের মুখে তাকে ক্ষমতা ছাড়তে হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শেষে বাশার পদত্যাগে সম্মত হন এবং দেশত্যাগ করেন। তবে তিনি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তখন কিছু জানা যায়নি।

রাশিয়ার বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে রুশ কূটনীতিকরা বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে।

সিরিয়ার এই সংকটময় পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X