কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৫০

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত স্থাপনার পাশে ফিলিস্তিনিরা । ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত স্থাপনার পাশে ফিলিস্তিনিরা । ছবি : সংগৃহীত

গাজায় ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় গাজায় আরও আন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকায় নিহতদের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৭৫৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরায়েলি হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এ ছাড়া উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকটের কারণে হাসপাতালে শতাধিক রোগীর জীবন শঙ্কায় রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল গাজায় পৃথক তিন হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮৪ জন।

সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার সকালে জাবালিয়া ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

আল জাজিরার সংবাদিক হানি মাহমুদ বলেন, তারা খাবারের খোঁজে ঘর থেকে বের হয়েছিলেন। এ সময় ইসরায়েলি ড্রোন তাদের নিশানা করে হামলা চালায়। এতে তারা নিহত হন। তাদের মরদেহ এখনও সড়কে পড়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬৫ দিন ধরে জাবালিয়া ক্যাম্প অবরোধ করে রেখেছে ইসরায়েল। কাম্পের হাজার হাজার ফিলিস্তিনি খাদ্য ও পানি সরবরাহের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। ফলে অনেকে অনেকে অনাহারে রয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৪ হাজার ৭৫৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া হামলায় আরও অন্তত এক লাখ ছয় হাজার ১৩৪ হন আহত হয়েছেন।

কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজায় এখনও প্রায় ১০ হাজারেরর বেশি লোক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া তাদের হামলার কারণে প্রায় ২০ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X