কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সঙ্গে বৈঠকে হামাস নেতারা। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সঙ্গে বৈঠকে হামাস নেতারা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি মাঝে হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল হায়াসহ আরও দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও এ খবর নিশ্চিত করেছে।

বৈঠকে হামাস নেতাদের উদ্দেশে আয়াতুল্লাহ খামেনি বলেন, আপনারা ইসরায়েলকে পরাজিত করেছেন। এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়। তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামাস নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে খামেনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন। পাশাপাশি তারা ইরানের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতিনিধিদলে হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ ও শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ উপস্থিত ছিলেন। তারা গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ‘অর্জিত বিজয় ও সাফল্যের’ বিষয়ে খামেনিকে অবহিত করেন।

হামাস নেতা খলিল আল হায়া ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা মাথা উঁচু করে আপনার (খামেনি) সঙ্গে দেখা করতে এসেছি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকির প্রসঙ্গে খামেনি বলেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না।

এই বৈঠক এমন সময়ে হলো, যখন ইসরায়েল-হামাস যুদ্ধ চলছে এবং ইরান এই সংঘাতে প্রকাশ্যে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছে। ইরান দীর্ঘদিন ধরে হামাসকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তারা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X