কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ৩৬৯ ফিলিস্তিনি

কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

কারাগার থেকে আরও ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এরপর কারাগার থেকে ৩৬৯ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

হামাস পরিচালিত তথ্যকেন্দ্র জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে থেকে যুদ্ধ শুরুর সময় ৩৩৩ জনকে ধরে নিয়ে যায় ইসরায়েল। এ ছাড়া বাকি ২৬ জন আগে থেকেই কারাগারে ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এবারই সবচেয়ে বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এদিকে শনিবার তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তরা হলেন- ইয়ার হর্ন, সাগি ডেকেল-চেন এবং আলেকজান্ডার ট্রুফানোভ। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাতে জিম্মি হন। এ সময় তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

একটি সূত্র জানায়, জিম্মি সাগুই ডেকেল-চেনকে তার মেয়ের জন্য অনন্য উপহার দিয়েছে হামাস। তিনি জিম্মি হওয়ার চার মাস পর কন্যাসন্তানের বাবা হন। মুক্তির সময় তার মেয়ের জন্য উপহার হিসেবে একটি স্বর্ণমুদ্রা দিয়েছে তারা।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে জানুয়ারিতে হামাসের হাতে জিম্মি থাকা ৩ ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পান। এ সময় ঘরে ফেরা বন্দিদের হাতে একটি করে ‘উপহারের’ ব্যাগও তুলে দেন হামাস যোদ্ধারা।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দি অবস্থায় থাকাকালীন পণবন্দিদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের ব্যাগে। জানা যাচ্ছে, গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছিলেন, তার মধ্যে ভালো মুহূর্তগুলো যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এ উদ্যোগ হামাসের। এ ছাড়াও গাজা উপত্যকার একটি মানচিত্রও ছিল ওই উপহারের ব্যাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X