কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মরুভূমিতে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, সৌদিতে বন্যা সতর্কতা জারি

সৌদি আরবের মক্কার ‘দ্য ক্লক টাওয়ারে’ বজ্রপাতের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মক্কার ‘দ্য ক্লক টাওয়ারে’ বজ্রপাতের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ আশপাশের মরু অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কায় বন্যা সতর্কতা জারি করেছে সৌদি আরব। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা এবং মদিনা অঞ্চলে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাসের কারণে ধুলিঝড় ও বালুঝড় হতে পারে। মক্কার তায়েফ, ময়সান, আদহাম, আল আরদিয়াত, আল মুওয়াইহ, খুরমা, রানিয়াহ, তুরুবাহ, বাহরাহ, আল জুমুম, খুলাইস এবং আল কামিল অঞ্চলগুলোতেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ঝড়-বৃষ্টির পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বজ্রপাতের সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স অথরিটি। দপ্তরটি জনগণকে আবহাওয়াসংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

অন্য একটি প্রতিবেদনে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জেদ্দা, শুয়াইবা এবং আল লিথ অঞ্চলে ৪০ থেকে ৪৯ কিমিমিটার বেগে বাতাস বইতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে। এতে করে সামুদ্রিক নৌচলাচল ব্যাহত করতে পারে। এসব অঞ্চলে মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এ সময়ে সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ করে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া বন্যা প্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X