কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ বছর পর মুক্তি পেলেন ফিলিস্তিনি নেতা, কী পরিচয় তার?

নায়েল বারঘুতি। ছবি : সংগৃহীত
নায়েল বারঘুতি। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনিদের নেতা নায়েল বারঘুতি। ৪৫ বছর ধরে তিনি ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নায়েল বারঘুতি বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ধরে কারাগারে থাকা রাজনৈতিক বন্দি এবং ফিলিস্তিনি বন্দিদের ডিন হিসেবে পরিচিত। তিনি তার জীবনের প্রায় দুই-তৃতীয়াংশ কারাগারে কাটিয়েছেন। ৬৭ বছর বয়সী এ নেতা গত বৃহস্পতিবার ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন।

বারঘুতি ইসরায়েলের হেফাজতে ৪৫ বছর কাটিয়েছেন, যার মধ্যে টানা ৩৪ বছর কারাগারে ছিলেন। ২০০৯ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ধরে কারাগারে থাকা রাজনৈতিক বন্দি।

ফিলিস্তিনি বন্দিদের মধ্যে তিনি আবু আল-নূর নামে পরিচিত। এছাড়া তিনি ইসরায়েলি কারাগারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আটক থাকা ফিলিস্তিনি বন্দি।

বারঘুতি ২০১১ সালের গিলাড শালিট বন্দি বিনিময় চুক্তিতে হামাসের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি পশ্চিম তীরের রামাল্লার কাছে তার নিজ শহর কোবারে ফিরে গিয়েছিলেন। তবে ২০১৪ সালে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করে তাকে পুনরায় গ্রেপ্তার করে এবং তার আগের যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বহাল করে।

বারঘুতির পরিবার জানিয়েছে, মুক্তির পর ফিলিস্তিনের বাইরে নির্বাসনে থাকার জন্য সম্মত হয়েছেন তিনি। এ শর্ত তাকে ইসরায়েল দ্বারা পুনরায় গ্রেপ্তার হওয়া থেকে কিছুটা স্বাধীনতা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X