কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

৩০ রোজাদারকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান। পুরোনো ছবি
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান। পুরোনো ছবি

ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে। এ সময় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনিকে আটক করে তারা। বৃহস্পতিবার বন্দিবিষয়ক গোষ্ঠীগুলো এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির।

বন্দিবিষয়ক কমিশন এবং ‘ফিলিস্তিনি বন্দি সমাজ’ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে চালানো অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে শিশু এবং প্রাক্তন বন্দিরাও ছিলেন।

গত ২১ জানুয়ারি থেকে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরে সামরিক আক্রমণ তীব্র করে। ফলে কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েল তাদের কারাগারে ৯,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে আটক রেখেছে। এদের মধ্যে গাজা উপত্যকার ১,৫৫৫ জন বন্দিও রয়েছেন।

এ ধরনের অভিযানের মুখে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযান বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের দখলকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার এবং এর ওপর সার্বভৌমত্ব ঘোষণা করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা আনুষ্ঠানিকভাবে দুই-রাষ্ট্রীয় সমাধানের সমাপ্তি টানতে পারে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X