কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম

গাজায় প্রবেশের অপেক্ষায় ত্রাণবহর। ছবি : সংগৃহীত
গাজায় প্রবেশের অপেক্ষায় ত্রাণবহর। ছবি : সংগৃহীত

গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথিরা। নয়তো তারা আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে। খবর রয়টার্সের ।

ইয়েমেনের হুথিদের নেতা আল-হুথি শুক্রবার বলেছেন যে, যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীটি ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ১০০ টিরও বেশি আক্রমণ চালায়। তারা বলেছে, গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ওই সব হামলা চালানো হয়েছে।

সেই সময়কালে হুথিরা দুটি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে। এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে। এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয়।

আল-হুথি বলেন, আমরা চার দিনের জন্য একটি সময়সীমা দেব। এই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য। যদি চার দিন পরেও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব।

গত ২ মার্চ যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা তীব্রতর হওয়ায় ইসরায়েল গাজায় ত্রাণ ট্রাক প্রবেশে বাধা দেয়। ফলে হামাস মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানায়। এ নিয়ে মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে।

এদিকে শুক্রবার হামাস হুথিদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, এটি সাহসী সিদ্ধান্ত। গাজায় ১৫ মাসের যুদ্ধের সময় তারা (হুথিরা) যে সমর্থন ও সহায়তা প্রদান করেছিল এ সিদ্ধান্ত এরই সম্প্রসারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১০

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১১

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১২

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৩

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৪

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১৫

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১৬

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৭

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৮

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৯

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

২০
X