কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলছে সিয়াম সাধনার মাস রমজান। দেখতে দেখতে বাংলাদেশে পেরিয়ে গেছে রমজানের ১১তম দিন। অপরদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের মানুষ ১২তম রোজা রাখছেন। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, “যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।”

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (১২ মার্চ) জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যদি রমজান মাসটি ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন।

সূত্র: খালিজ টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X