কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৭:৫৮ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত ২৩

শনিবার রাতে রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে। ছবি : সংগৃহীত
শনিবার রাতে রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় শক্তিশালী এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হুতি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি শনিবার রাতে রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে ঘটেছে।

স্থানীয়রা জানান, সানা বিমানবন্দরের সামরিক স্থাপনাগুলোতে বিস্ফোরণের ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ট্রাম্প বলেন, ইরান-সমর্থিত হুতি সন্ত্রাসীরা আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আমাদের সেনা ও মিত্রদের ওপর হামলা চালিয়েছে। তাদের সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।

হুতিরা জানায়, তারা এই হামলার প্রতিক্রিয়া জানাবে এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। তাদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে হামলা চালাচ্ছে।

হুতিরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে ১৯০টিরও বেশি হামলা চালিয়েছে। এ কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সূত্র : আলজাজিরা, বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

ইংল্যান্ডের দারুণ শুরু

১৫

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৮

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৯

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

২০
X