কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ
‘বর্বরতা’

গাজায় বেছে বেছে নারী ও শিশুর ওপর হামলা: জাতিসংঘ

১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু । ছবি: আলজাজিরা
১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু । ছবি: আলজাজিরা

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে শুধু নারী ও শিশুরা—জাতিসংঘের বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে। ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু বলে জানানো হয়। খবর আলজাজিরার।

সর্বশেষ শুক্রবার ভোর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় আরও অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলাগুলো অধিকাংশই হয়েছে শরণার্থী তাবুতে, যেখানে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ধরনের হামলার কড়া সমালোচনা করে বলেছেন, ‘এটা যদি বর্বরতা না হয়, তাহলে বলুন তো, বর্বরতা কাকে বলে?’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকেই মারা গেছেন ১ হাজার ৫৪২ জন।

বর্তমানে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি ৫০ হাজার ৯১২ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন। সরকারের গণমাধ্যম দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আসলে ৬১ হাজার ৭০০-এরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে থাকা বহু মানুষ নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে অপহরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১০

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১১

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১২

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৩

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৪

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৫

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৬

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৭

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৮

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৯

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

২০
X