কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

গাজা হামলার সবশেষ পরিস্থিতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের টানা বিমান হামলায় গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। রোববার (১৪ এপ্রিল) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় ভাই রয়েছে। তারা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মাঝে খাবার বিতরণের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী সানার কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন আহত হয়েছেন। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষসহ মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে আটক করা হয়। তথ্য: আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X