কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনাকে স্বাগত জানাল কাতার ও মিসর

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনাকে স্বাগত জানিয়েছে কাতার ও মিসর। ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনাকে স্বাগত জানিয়েছে কাতার ও মিসর। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য শুরু হওয়া পরোক্ষ আলোচনা কাতার ও মিসরের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির সঙ্গে আলাদাভাবে টেলিফোনে এ বিষয়ে আলোচনা করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে গাজা এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে ওমানে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম দফার পরোক্ষ আলোচনাকে স্বাগত জানান তিনি।

রো্বার সকালে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ মোহাম্মদ আবদেলাত্তিও আরাঘচিকে ফোন করেন। এই আলোচনায় ওমানের মাসকাটে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ নিয়ে মতবিনিময় হয়। মিসরের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের আনুষ্ঠানিক বিবৃতির উল্লেখ করে বলেন, মিসর এই আলোচনা স্বাগত জানায় এবং আশা করে এতে ইতিবাচক ফল আসবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি মিসরের অবস্থানকে সাধুবাদ জানিয়ে ইরানের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন। আলোচনায় গাজার মানবিক সংকট ও বেসামরিক মানুষদের অব্যাহত হত্যাকাণ্ড এবং টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। সূত্র: মেহর নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X