বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়’

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা ‍উপত্যকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা ‍উপত্যকা। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আর কোনো আগ্রহ নেই তাদের।

মঙ্গলবার (০৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য এ জানানো হয়েছে।

হামাসের শীর্ষস্থানীয় নেতা বাসেম নাইম বলেন, চলমান ক্ষুধা আর গণহত্যায় নাকাল গাজা উপত্যাকা। এমন পরিস্থিতিতে কোনো যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহ নেই তাদের।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, গাজায় যখন ইসরায়েল ক্ষুধা, পিপাসা ও হত্যার অপরাধ চালিয়ে যাচ্ছে, তখন যুদ্ধবিরতির আলোচনায় বসা বা নতুন কোনো প্রস্তাব বিবেচনা করা অর্থহীন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা নেতানিয়াহুর সরকারকে এই মানবতাবিরোধী অপরাধ বন্ধ করতে চাপ প্রয়োগ করে।

হামাসের এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা গাজার অধিকাংশ বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে দিয়ে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে। সোমবার তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েল একটি নতুন, আরও তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এই অভিযানের লক্ষ্য হবে হামাসকে পরাজিত করা। তবে তিনি এ বিষয়ে স্পষ্ট করেননি যে গাজার কতটুকু এলাকা ইসরায়েলি বাহিনী দখলে নেবে।

সোমবার এক হিব্রু ভাষার ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে।

গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এখন পর্যন্ত ৫২,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। এ ছাড়া এ হামলায় প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X