কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮:০২ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরঘচির

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, ট্রাম্প ‘বাস্তবতা বিকৃত’ করছেন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছেন। খবর শাফাক নিউজের।

মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরান ‘সন্ত্রাসে অর্থায়ন’ এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে অস্থিতিশীল করতে অর্থ ব্যয় করছে এবং সেটি বন্ধ করা হবে।

এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘এই বক্তব্য মিথ্যাচারে ভরপুর। ইরানের অর্থনৈতিক দুরবস্থার জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। তারা বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও নানা চাপ প্রয়োগ করে আমাদের অগ্রগতি ব্যাহত করেছে।’

গাজার পরিস্থিতির প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র তেলআবিবের আগ্রাসনকে উপেক্ষা করে ইরানকেই হুমকি হিসেবে তুলে ধরছে। এটি ইচ্ছাকৃতভাবে সত্যকে বিকৃত করার চেষ্টা।

এদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ট্রাম্পের মন্তব্যকে ‘ভ্রমপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্প বরং নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার দিকে নজর দেওয়া উচিত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইরান কখনো মাথা নত করবে না। যুদ্ধ চায় না ইরান, তবে আত্মসমর্পণও নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X