সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা
সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার (১৮ আগস্ট) সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা, বৈকারী, হিজলদী, বাকাল চেকপোস্ট, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, সুলতানপুর ও তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে বিপুল ভারতীয় ওষুধসহ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, অভিযানে কাকডাঙ্গা বিওপির টহলদল ভাদিয়ালি ও কেড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপি লাঙ্গলঝাড়া থেকে ৭০ হাজার টাকার ওষুধ জব্দ করে। বৈকারী বিওপি নতুনপাড়া থেকে ৩৫ হাজার টাকার, হিজলদি বিওপি বড়ালি থেকে ৭০ হাজার টাকার, বাকাল চেকপোস্ট শ্রীরামপুর থেকে ৭০ হাজার টাকার, মাদরা বিওপি শ্মশান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার, গাজীপুর বিওপি অলীর ঘের থেকে ৭০ হাজার টাকার, সুলতানপুর বিওপি কাঁঠালতলা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার এবং তলুইগাছা বিওপি চারাবাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।

তিনি আরও বলেন, সর্বমোট ৯ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়। ভারতীয় চোরাচালানি মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়, যা দেশের শিল্প খাতের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রীয় রাজস্ব আয়ে বিরূপ প্রভাব ফেলে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X