কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ
পারস্য উপসাগর

ইরানের চাপে নাম পরিবর্তন থেকে সরছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগর। ছবি : সংগৃহীত
পারস্য উপসাগর। ছবি : সংগৃহীত

পারস্য উপসাগরের ঐতিহাসিক নাম পরিবর্তনের প্রস্তাবে ইরানের তীব্র প্রতিক্রিয়ার পর যুক্তরাষ্ট্র এ নিয়ে নতুন করে ভাবছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ‘পারস্য উপসাগর’-এর পরিবর্তে ‘আরব উপসাগর’ নাম ব্যবহারের প্রস্তাব নিয়ে ট্রাম্প প্রশাসনের আলোচনা চলছিল, তবে ইরানের কূটনৈতিক চাপের মুখে বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি সৌদি আরবে এক বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবকে সমর্থন জানালে ইরান তাৎক্ষণিকভাবে কড়া প্রতিবাদ জানায়। এমনকি গুগল ম্যাপেও কিছু সময়ের জন্য ‘আরব উপসাগর’ লেখা দেখা গেলে, ইরানি জনগণ এবং বিভিন্ন সংগঠনের চাপে গুগল তা ফিরিয়ে নেয়।

জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা ‘পারস্য উপসাগর’ নামটিকেই স্বীকৃতি দিয়ে আসছে, যদিও কিছু আরব দেশ দীর্ঘদিন ধরেই ‘আরব উপসাগর’ নাম ব্যবহার করে আসছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘পারস্য উপসাগর নামটি ইতিহাসের গভীরে প্রোথিত। একে বদলানোর চেষ্টা শুধুই ইতিহাস বিকৃতি নয়, বরং ইরানিদের জাতীয় অহংকারে আঘাত।’ তিনি আরও বলেন, ‘এই নাম নিয়ে ছিনিমিনি খেলা ইরানসহ বিশ্বের সব ইরানিদের ক্ষোভের কারণ হবে।’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই প্রস্তাবকে ইরানের জাতীয় পরিচয়ের ওপর সরাসরি আক্রমণ বলে আখ্যা দেন এবং বলেন, ‘এটি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করার প্রচেষ্টা।’

এ ইস্যুতে ইরানি জনমতও প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া ও সাধারণ মানুষ সোচ্চার হয়ে প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে ‘আন্তরিকভাবে পুনর্বিবেচনা’ করছে বলে জানা গেছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১০

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১১

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১২

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৩

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৪

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৫

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

১৬

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১৭

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১৮

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১৯

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X