কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

পুরো গাজাই নিয়ে নেবেন নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিদ্ধস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিদ্ধস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার পুরোটাই ইসরায়েল নিয়ন্ত্রণ করবে।

সোমবার (১৯ মে) এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় এখনো ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হাতে ৫৮ জন জিম্মি রয়েছেন। তাদের মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনই ইসরায়েলের লক্ষ্য। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল গাজার পুরো অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে। সোমবার তারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের উপকূলে সরিয়ে যেতে সতর্ক করেছে। এলাকাটিতে "অভূতপূর্ব হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

অন্যদিকে, আন্তর্জাতিক উদ্বেগ এবং অনাহারের আশঙ্কার কারণে নেতানিয়াহু মার্চে আরোপিত সহায়তা অবরোধ শিথিল করতে বাধ্য হয়েছেন। সোমবার রয়টার্সের সাংবাদিকরা উত্তর গাজামুখী সহায়তা ট্রাক যেতে দেখেছেন। তবে সহায়তা কী পরিমাণে প্রবেশ করবে এবং তা কীভাবে বিতরণ করা হবে তা এখনও পরিষ্কার নয়।

ইসরায়েল দাবি করেছে, গাজায় প্রবেশ করা সহায়তা হামাস চুরি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশ গাজার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে অভিহিত করেছে।

জাতিসংঘ বহুদিন ধরেই বলছে, গাজায় প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক ত্রাণ ও পণ্য প্রবেশের প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যানুসারে, গাজায় প্রবেশের জন্য এখনও ১ লাখ ১৬ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যপণ্য অপেক্ষায় রয়েছে। এ খাদ্য সহায়তা এক মিলিয়ন মানুষের চার মাসের জন্য যথেষ্ট।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার মাত্র ৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ বলছে, ৯টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার ‘সমুদ্রে এক ফোঁটা’ হিসেবে বর্ণনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X