কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার পর বেড়েছে তেলের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার পর অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একলাফে ৯ শতাংশ বেড়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬.২৯ ডলার বা ৯.০৭ শতাংশ বেড়ে ৭৫.৬৫ ডলার হয়েছে। একই কারণে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬.৪৩ ডলার বা ৯.৪৫ শতাংশ বেড়ে ৭৪.৪৭ ডলারে দাঁড়িয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।

নিহত বিজ্ঞানীরা হলেন- আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে।

ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে। তবে ইসরায়েল বা ইরান কেউ তা নিশ্চিত করেনি।

কালবেলা/এফএফ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X