শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ

ইরানিদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ইরানিদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করেছেন ইরানিরা। শুক্রবার (১৩ জুন) শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর আলজাজিরার।

বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বড় প্রতিশোধ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। ইরানজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলায় তারা ব্যাপক ক্ষিপ্ত। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, শত শত বিক্ষোভকারী কোম শহরের জামকারান মসজিদে জড়ো হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

ইরানের রাজধানী থেকে ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে দেশের অন্যতম পবিত্র শহরটিতে জড়ো হওয়ার সময় বিক্ষোভকারীরা ইরানের পতাকা উড়িয়ে ইসরায়েলবিরোধী স্লোগান দেন।

এর আগে ইসরায়েলি হামলায় শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী, নারী ও শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে ইসরায়েলে পাল্টা হামলার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে জর্ডান। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েলি ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে। তারা সেগুলোকে প্রতিহত করছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার ওপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করেছে। অন্যদিকে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী সৌদি আরবের ওপর দিয়ে আসা ইউএভিগুলো প্রতিহত করতে কাজ করছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সকালে তাদের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে। এ সময় দেশটির রাজধানী আম্মানে সাইরেনের শব্দ শোনা যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X