কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ

বিমানবন্দরে ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। এরপরই সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার (১৪ জুন) ভোরে অন্তত দুটি মিসাইল বিমানবন্দরটিতে আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

স্থানীয় মেহের নিউজ এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে, বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানাতে পারেনি।

এদিকে

ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে।

ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরা জানায়, ইরানের হামলায় তেল আবিবে বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে উঠেছে।

তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X