কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৮:৪৮ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানি মিসাইলে জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার, নিহত ৩

হাইফায় ইরানের মিসাইল হামলার দৃশ্য। ছবি : সংগৃহীত
হাইফায় ইরানের মিসাইল হামলার দৃশ্য। ছবি : সংগৃহীত

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের তেল শোধনাগার। তথ্যটি প্রথমে গোপন করে রাখে ইসরায়েল। কিন্তু তিনজন নিহতের পর ইরানি সফল হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ নিশ্চিত করেছেন, উত্তরাঞ্চলীয় শহরটিকে লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হয়েছেন।

ইয়াহাভ চ্যানেল ১২ নিউজকে বলেন, নিহত তিনজন একটি স্থাপনায় কাজ করছিলেন। স্থাপনাটি আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরে দখলদার সরকার স্থাপনার তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায়, মিসাইলটি বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আঘাত করেছিল।

উদ্ধারকারীরা উত্তরাঞ্চলীয় শহরে হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন। মিসাইল বিস্ফোরণে ঘটনাস্থলে আগুনও লেগেছিল। ফলে উদ্ধার কাজকে জটিল করে তুলে।

সোমবার (১৬ জুন) রাতে ইরানের মিসাইল হামলায় হাইফার তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলাতেই তিনজন মারা যান।

ইয়াহাভ বলেন, শহরের বেশ কয়েকটি বাড়ি এবং অন্যান্য ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে মাত্র চারজন সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, হাইফা এলাকায় মিসাইল হামলার সরাসরি সম্প্রচার করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

একজন মুখপাত্র বলেন, উপকূলীয় জেলার পুলিশের গাড়িগুলো ঘটনাস্থল পরিদর্শন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রওনা হয়েছে।

হাইফায় তেল শোধনাগার, একটি প্রধান বন্দর এবং একটি নৌঘাঁটিসহ বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। ফলে শহরটি রক্ষায় আইডিএফ মরিয়া। তবু ইরানি মিসাইল আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X