বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

যত দ্রুত সম্ভব চীনাদের ইসরায়েল ছাড়ার নির্দেশ

চীনা নাগরিক এবং ইনসেটে শি জিংপিং। ছবি : সংগৃহীত
চীনা নাগরিক এবং ইনসেটে শি জিংপিং। ছবি : সংগৃহীত

যত তাড়াতাড়ি সম্ভব চীনা নাগরিকদের দেশে ফিরে যেতে অথবা স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানাচ্ছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাস সম্ভাব্য বিপদের ইঙ্গিত দিয়ে চীনাদের দ্রুত আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তাগাদা দিচ্ছে।

মঙ্গলবার (১৭ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। চীনা দূতাবাস বলছে, ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইসরায়েলি আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। তাই স্থল সীমান্ত ক্রসিং দিয়ে চীনাদের ইসরায়েলি সীমানা অতিক্রম করতে বলা হচ্ছে।

উইচ্যাটে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করে দূতাবাস বলেছে, বর্তমানে ইসরায়েল-ইরান সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে ।

নোটিশে চীনা নাগরিকদের জর্ডান অভিমুখে স্থল ক্রসিং দিয়ে চলে যাওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাতে চীনের জড়িয়ে পড়ার গুঞ্জন চলছে। বলা হচ্ছে, গোপনে দিচ্ছে অস্ত্র চীন। ইরানের রাজধানী তেহরানে বেইজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা-কল্পনা। মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সেই থেকেই ডানা মেলেছে, নানা গুঞ্জন। তাহলে কী গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন?

নির্ভরযোগ্য সূত্র না থাকলেও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম বেশ গুরুত্ব ‍দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করেছে। এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতরণের ঘটনা, গোপন কোনো অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X