কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সাঁজোয়া যানে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আশঙ্কাজনক ৪

নিহত ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত
নিহত ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

দক্ষিণ গাজা উপত্যকায় প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

সামরিক বাহিনী আইডিএফ জানায়, গাজা উপত্যকায় যুদ্ধের সময় তাদের সেনারা আক্রান্ত হয়। নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট নাভে লেশেম। বয়স ২০। পশ্চিম তীরের নোকদিম বসতি থেকে আসা নাভে লেশেম গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের সদস্য।

আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে অভিযানের সময় লেশেম এবং অন্যান্য আহত সৈনিকরা একটি সাঁজোয়া সেনাবাহী গাড়িতে ছিলেন। হঠাৎ একজন সন্ত্রাসী গাড়ির বাইরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। সেনার কী করবেন তা বুঝে উঠার আগেই সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে লেশেম নিহত এবং বাকিরা আহত হন। তাদের মধ্যে একজন অফিসারসহ চারজন সৈনিকের অবস্থা আশঙ্কা। বাকি তিনজন সৈনিক মাঝারি অবস্থায় এবং আরও তিনজন সামান্য আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করে। এর জেরে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এ যুদ্ধের জেরে লেবানন ও ইয়েমেনেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত,ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X