কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বাসে পড়ল ইরানি মিসাইল

সাফেদ শহরে ইরানি মিসাইলের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
সাফেদ শহরে ইরানি মিসাইলের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের একটি বাসে ইরানের মিসাইল আঘাত হেনেছে। এতে বাসটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের চারটি স্থানে আঘাত হেনেছে। যার ফলে হার্জলিয়ায় একটি আট তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল পড়ে উপকূলীয় শহরে একটি খালি বাসে আগুন লেগে যায়।

জরুরি পরিষেবার বরাত দিয়ে বলা হয়েছে, এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ জুন) রাতে তেলআবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইরান বলেছে, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপর দিকে তেলআবিব ও আশেপাশের এলাকায় সাইরেন বাজতে শুরু করে।

এদিকে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন।

আলজাজিরার মঙ্গলবারের (১৭ জুন) প্রতিবেদনে বলা হয়, তেহরানে হামলা করে আইআরজিসি’র খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যা করেছে ইসরায়েল। দখলদারদের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল শাদমানিকে ইরানের “সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার” এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির “সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি” হিসেবে বর্ণনা করেছে।

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X