কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েলের ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

বুধবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানি বাহিনী ইসফাহানে ইসরায়েলের একটি হার্মিস ড্রোন ভূপাতিত করেছে। নজরদারির জন্য ব্যবহৃত এই মানববিহীন ড্রোনটির ধ্বংসাবশেষের ফুটেজও প্রকাশ করেছে তারা।

অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভারামিন শহরের জাভাদাবাদ এলাকায় ইরানি বাহিনী একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে রাতভর অভিযান চালানো হয়েছে। ৫০টির বেশি জেট দিয়ে এ অভিযান চালানো হয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস-টু-সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস-টু-এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X