কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ
ব্লুমবার্গের প্রতিবেদন

এ সপ্তাহেই ইরানে হতে পারে মার্কিন হামলা

খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত
খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন কর্মকর্তারা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেই বরাতে বৃহস্পতিবার (১৯ জুন) দ্য টাইমস অব ইসরায়েল জানায়, বিষয়টি সম্পর্কে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে ব্লুমবার্গ। সূত্র সম্ভাব্য হামলার দিনক্ষণও জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী দিনে ইরানে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছু সূত্র বলছে, সপ্তাহান্তে হামলার সম্ভাবনা রয়েছে।

সূত্র বলছে, পরিস্থিতি পরিবর্তনশীল এবং এখনো পরিবর্তন হতে পারে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেও এখনো চূড়ান্ত নির্দেশ দেননি। হোয়াইট হাউস-ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অপেক্ষা করতে চান—তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করে কি না, সেটাই তিনি আগে দেখতে চান।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটা করতেও পারি, নাও করতে পারি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, হয়তো তারও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত আসবে।’

বিশ্লেষকদের ধারণা, ইরানের সুসজ্জিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। পাহাড়ের নিচে অবস্থিত এ স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে, সাধারণ বোমা দিয়ে এর ক্ষতি করা কঠিন—এটি ধ্বংস করতে বিশেষ “বাঙ্কারবাস্টার” বোমার প্রয়োজন হবে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের ফল হবে ভয়াবহ ও অপূরণীয়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X