কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের বিজ্ঞানীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

মিসাইল হামলার পর ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স। ছবি : সংগৃহীত
মিসাইল হামলার পর ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ‘বিজ্ঞানের মুকুটের রত্ন’ খ্যাত ইনস্টিটিউটে হামলা করেছে ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্রে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে প্রতিহিংসামূলক কার্যকলাপ করে আসছে। তারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য এর পেছনের ‘মস্তিষ্ক’ পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। এবারই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের বিজ্ঞান গবেষণায় আঘাত হানল।

ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের বিজ্ঞানীরাও টার্গেটের অংশ হচ্ছেন। ইরানি ক্ষেপণাস্ত্র জীবন বিজ্ঞান এবং পদার্থবিদ্যাসহ অন্যান্য ক্ষেত্রের জন্য পরিচিত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে আঘাত করার পর তা স্পষ্ট।

রোববার (১৫ জুন) ভোরে ইসরায়েলের ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে হামলায় কেউ নিহত না হলেও মিসাইলটি ক্যাম্পাসের একাধিক ল্যাব উড়িয়ে দেয়। অবকাঠামোগত ব্যাপক ক্ষতি ছাড়াও মিসাইল হামলা বছরের পর বছর ধরে বৈজ্ঞানিক গবেষণা নষ্ট করে দিয়েছে। এ হামলা ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে একটি শীতল বার্তা পাঠিয়েছে, তারা এবং তাদের দক্ষতা এখন ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের লক্ষ্যবস্তু।

আণবিক কোষ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরেন শুলডিনার বলেছেন, আমার ল্যাবটি হামলায় ধ্বংস হয়ে গেছে। তারা ইসরায়েলে বিজ্ঞানের মুকুটের রত্নকে ক্ষতি করতে সক্ষম হয়েছে।

এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে।

দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X