কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিন বিভাগের প্রধান নিহত

ইরানে ইসরায়েলবিরোধী বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ইরানে ইসরায়েলবিরোধী বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ইরানে হামলায় একের পর এক সফলতা পাচ্ছে ইসরায়েল। দখলদারদের ‘টার্গেটেড হামলায়’ নিহত হচ্ছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা। এবার ইসরায়েল জানিয়েছে, তারা কোম শহরে হামলা করে কুদস ফোর্সের ফিলিস্তিন বিভাগের প্রধান কমান্ডারকে হত্যা করেছে। খবর আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের।

শনিবার (২১ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন। ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে কাটজ আরও বলেন, ৭ অক্টোবরের গণহত্যার সংঘটনে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিলেন ইজাদি। তার নিহত হওয়া ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। খুন ও অপহৃতদের জন্য ন্যায়বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত তার সমস্ত শত্রুদের কাছে পৌঁছাবে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) বিশেষায়িত ইউনিট কুদস ফোর্স। এ বাহিনী বিভিন্নভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীদের সহায়তা করে আসছে।

দিনের শুরুতে তেহরানের ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান বোমা হামলা চালায়। ওই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। একই হামলায় ইজাদি নিহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এই বছরের শুরুতে কাটজ একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছিলেন। যেখানে দেখানো হয়েছিল, তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মুহাম্মদ দেইফ ২০২১ সালের জুন মাসে ইরানের আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে সন্ত্রাসী গোষ্ঠীর ইসরায়েল আক্রমণের পরিকল্পনার সমর্থন চেয়েছিলেন। এ পরিকল্পনাই শেষ পর্যন্ত ২০২৩ সালের ৭ অক্টোবর বাস্তবায়িত হয়েছিল।

কাটজ বলেন, নথিতে তারা (হামাস নেতারা) ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডারের কাছে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করার জন্য ৫০০ মিলিয়ন ডলার সহায়তা চান। ইজাদি অনুরোধ গ্রহণ করে তাদের উত্তর দিয়েছিলেন, ইরান কঠিন অর্থনৈতিক পরিস্থিতি এবং ইরানি জনগণের দুর্দশা সত্ত্বেও হামাসকে অর্থ প্রদান অব্যাহত রাখবে। কারণ, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম ইরানি শাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।

এদিকে আইআরজিসির ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডার আমিন পুর জোদখি নিহত হয়েছেন। এ কমান্ডার ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। এ ছাড়া একই দিন ইসফাহানের পারমাণবিক স্থাপনাতেও ইসরায়েল হামলা চালিয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X