কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যে এবার মাখোঁ-পেজেশকিয়ান ফোনালাপ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা ও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আলোচনার গতি বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে তাদের আলোচনায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাখোঁ জানান, ‘আমি জোর দিয়ে বলেছি—ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন না করে। ইরানকে অবশ্যই শান্তিপূর্ণ উদ্দেশ্যের যথেষ্ট নিশ্চয়তা দিতে হবে।’

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ আছে এবং আরও ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব।

অন্যদিকে, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে দেশটির শান্তিপূর্ণ পরমাণু শক্তি ও গবেষণার অধিকার সংরক্ষিত থাকবে।

ধারণা করা হচ্ছে, এই ফোনালাপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে যখন ইরান ও পশ্চিমা বিশ্ব আবারও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ফিরতে চাইছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X