কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:১৪ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ইরানে ফের হামলার চেষ্টা, ইসরায়েলি ড্রোন ভূপাতিত

ড্রোন। ছবি : সংগৃহীত
ড্রোন। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ইরানে ফের হামলার চেষ্টা হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানার আগেই ইসরায়েলি ড্রোনকে শনাক্ত করতে সমর্থ হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে ওই ঘটনা ঘটে। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি ড্রোন তার আকাশসীমা ‘লঙ্ঘন’ করছে। যদি তা চলতে থাকে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের বিরুদ্ধে খুবই খারাপভাবে প্রতিক্রিয়া দেখানো হবে।

গভীর রাতে ঘটনা সম্পর্কে কর্মকর্তারা জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তরাঞ্চলীয় শহর রাশতের ওপর আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো শত্রু আঘাত করতে এলে চরম মূল্য পেতে হবে ।

এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতির শুরুতেই দুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তখন যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দেন। তিনি বলেন, ইরান ও ইসরায়েল উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে তিনি ইসরায়েলের আচরণে ‘অসন্তুষ্ট’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প এক বার্তায় ইসরায়েলকে সতর্ক করে বলেন, বোমা ফেলানো বন্ধ করুন, আপনার পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনুন!

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি তেহরানে ‘তীব্র হামলা’র নির্দেশ দিয়েছেন। তার দাবি, ইরান যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি আবার হামলা চালায়, তাহলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X