কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বড় ১০ খবর

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি হলেও বিশ্ব কূটনীতিতে গত ১২ দিনের সংঘাত আলোচনায়। দুপক্ষ নিজেদের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। অপরদিকে একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসছে। একনজরে দেখে নিন আন্তর্জাতিক শীর্ষ ১০ খবর।

  • যুদ্ধবিরতির পর প্রথমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জাতির উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড়’ দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এ জন্য তারা এ যুদ্ধে জড়িয়ে পড়েছে।
  • ইরান-ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর স্বীকারোক্তিতে এমন তথ্য জানা গেছে।
  • ইরানে হামলায় গোপন সহযোগীর নাম জানাল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এ বিষয়ে বিরল স্বীকারোক্তি দিয়েছেন সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া।
  • ইসরায়েলের টোপ গিলতে রাজি আরও কয়েকটি মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এমন চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন। চুক্তির পরিধি আরও বাড়ানো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য।
  • ভারতীয় পাইলটকে আটক করা পাকিস্তানি মেজরকে হত্যা। ২০১৯ সালে মিগ-টোয়েন্টি ওয়ান বিমানকে গুলি করে ভূপাতিত করার পর এর পাইলটকে আটক করেছিলেন তিনি।
  • জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
  • যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর দুই কর্মী নিহত হয়েছেন।
  • পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার ক্ষতিপূরণ দিতে হবে ওয়াশিংটনকে- বলছে ইরান। জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি।
  • ব্রিকস সম্মেলনে বড় ঝুঁকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এ দফায় যাচ্ছেন না- জানাল ক্রেমলিন।
  • ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশে প্রথম আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা। সেই আঙ্গিকে এবার পাকিস্তানে শোনা যাচ্ছে মাইনাস ওয়ান ফর্মুলা। যার উদ্দেশ্য দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X