কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

নৈতিকতার প্রশিক্ষণের শর্তে ইরানে ২ নারী সাংবাদিকের সাজা স্থগিত

পোশাক ইস্যুতে মৃত্যু ঘিরে ২০২২ সালে ইরানে সহিংস বিক্ষোভ হয়। ছবি : এএফপি
পোশাক ইস্যুতে মৃত্যু ঘিরে ২০২২ সালে ইরানে সহিংস বিক্ষোভ হয়। ছবি : এএফপি

ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ডে শিথিলতার সুযোগ দিয়েছে আদালত। তিন বছরের সাজার বদলে তাদের এক মাস কারাভোগ করতে হবে। ওই সাজা স্থগিত থাকবে পাঁচ বছরের জন্য। এ সময়ে তাদের পেশাদার নৈতিকতার প্রশিক্ষণ নিতে হবে। করা যাবে না দেশত্যাগ।

ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই সাংবাদিকদের কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন নেগিন বাঘেরি এবং এলনাজ মোহাম্মদী। তাদের আইনজীবী আমির রাইসিয়ান জানান, আদেশ অনুযায়ী তাদের সাজার ৪০ ভাগের বা এক ভাগ অর্থাৎ এক মাসেরও কম সময় জেলে থাকতে হবে।

এলনাজ মোহাম্মদীর কর্মস্থল ‘হাম মিহান দৈনিক পত্রিকার’ বরাতে রোববার (৩ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ান এ সংবাদ প্রকাশ করে। হাফত-ই সোবের সংবাদকর্মী ছিলেন নেগিন।

মোহাম্মদীর বোন এলাহেও সাংবাদিকতা করতেন। পুলিশ হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনিকে নিয়ে করা প্রতিবেদনের জন্য এলাহেকেও কারাগারে যেতে হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আমিনির মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ হয় ইরানে।

বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, আমিনির মৃত্যুবার্ষিকী ঘিরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের গত মাসের প্রতিবেদন মতে, ওই বিক্ষোভের পর ইরান সরকার ৯০ জনের বেশি সাংবাদিককে গ্রেপ্তার এবং জবাবদিহির মুখোমুখি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X