কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:০২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আসাদ-পরবর্তী প্রথম নির্বাচন সেপ্টেম্বরে

সিরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। ছবি : সংগৃহীত
সিরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। ছবি : সংগৃহীত

সিরিয়ায় আগামী ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বাশার আল-আসাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর এটিই দেশটিতে প্রথম জাতীয় নির্বাচন। আসন সংখ্যা বাড়ানো হয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানেও হবে এ ভোট।

রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রতিনিধি পরিষদের সর্বোচ্চ নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ আল-আহমাদ জানান, নতুন ব্যবস্থায় পার্লামেন্টে আসন বাড়িয়ে ১৫০ থেকে ২১০ করা হয়েছে। এর মধ্যে ৭০টি আসনে প্রার্থী নিয়োগ দেবেন দেশটির প্রেসিডেন্ট।

তিনি জানান, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে বিভিন্ন প্রদেশে আসন বণ্টন করা হবে, যাতে জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

সিরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট আহমাদ আল-শারা নির্বাচন আয়োজন নিয়ে আলোচনায় বলেন, দেশের সব প্রদেশেই নির্বাচন হবে এবং কোনো ধরনের বিভাজনের চিন্তা জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, যেসব ব্যক্তি অপরাধে যুক্ত ছিল কিংবা সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদকে উসকে দিয়েছে—তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে।

নির্বাচনী ডিক্রি জারির এক সপ্তাহের মধ্যে গঠিত হবে স্থানীয় উপকমিটি। এরপর ১৫ দিনের মধ্যে নির্বাচনী প্রতিষ্ঠানসমূহ নির্ধারণ করা হবে। প্রার্থী নিবন্ধনের পর তারা এক সপ্তাহ সময় পাবেন প্রচার ও বিতর্কের জন্য।

মোহাম্মদ আল-আহমাদ জানান, অন্তত ২০ শতাংশ নির্বাচনী প্রতিনিধি নারী হবেন। এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট গ্রহণ হবে। ভোটের ফল ও প্রার্থী তালিকা নিয়ে কেউ চাইলে আপত্তি জানাতে পারবেন বলেও জানান তিনি। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X