নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে

মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক। ছবি : সংগৃহীত
মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক। ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক।

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে দায়ের করা শাওন হত্যা মামলায় মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তা মানিকের ৭ দিনের রিমান্ড আবেদন করলে মামলার মূল নথি অন্য আসামির শুনানির জন্য জেলা জজ আদালতে মুলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলাম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাধবদী থানার ওসি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X