স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি ক্রিকেটারদের এনসিএলে আনতে চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্ট ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)-কে আরও প্রতিযোগিতাপূর্ণ করতে আবারও বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এনসিএল। দীর্ঘদিন ধরে এই লিগে বিদেশি ক্রিকেটার না থাকলেও, একসময় প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেতেন। এবার সে ব্যবস্থাই ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিসিবি।

একজন বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজকে জানায়, বোর্ডের অনুমোদন নেওয়ার প্রক্রিয়ায় আছে এখন ব্যাপারটি, যাতে এনসিএলের প্রতিটি দলে একজন বিদেশি খেলোয়াড় রাখা যায়। বিসিবি কর্মকর্তার দাবি, আগের এই নিয়ম স্থানীয় ক্রিকেটারদের উন্নয়নে সহায়ক হয়েছিল।

বিশেষ করে গ্রাসি উইকেটে খেলানোর নীতির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ কার্যকর হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি আরও বলেন, ‘আমরা এখন এনসিএলে ঘাসযুক্ত পিচ তৈরি করি। যদি কোনো দলে একজন দক্ষ বিদেশি পেসার থাকে, তাহলে সেটা স্থানীয় ব্যাটারদের স্কিল ডেভেলপমেন্টে সহায়ক হবে।’

তবে বড় চ্যালেঞ্জ এখন বিদেশি ক্রিকেটারদের পাওয়া, কারণ একই সময় ভারতে রঞ্জি ট্রফি এবং পাকিস্তানে কায়েদ-ই-আজম ট্রফি চলে। ফলে ওই অঞ্চলের খেলোয়াড়দের পাওয়াটা কঠিন হতে পারে বলে মনে করছেন বিসিবি কর্মকর্তারা। বিকল্প হিসেবে তারা অন্যান্য দেশের খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছেন।

এদিকে, বিসিবির প্রোগ্রাম প্রধান মিনহাজুল আবেদীেন নান্নু জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি, যা দিয়েই শুরু হবে এবারের ঘরোয়া ক্রিকেট মৌসুম।

তিনি বলেন, ‘গত বছর সময় কম থাকায় একটি ভেন্যুতে আয়োজন করেছিলাম। এবার তিনটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।’

বিসিবি সূত্রে জানা গেছে, ডিসেম্বরের ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বিসিএল-এর ৫০ ওভারের সংস্করণ, যেটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হবে।

তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে বিসিএলের চার দিনের আসর, যা অনুষ্ঠিত হবে বিপিএলের পর, ফেব্রুয়ারিতে।

বিশ্বস্ত সূত্র বলছে, এবারের আসরে একটি বিদেশি দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে আফগানিস্তানের ‘এ’ দল বা হাই পারফরম্যান্স ইউনিটকে।

বিসিবির এসব পরিকল্পনা এবং উদ্যোগের পেছনে রয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে তোলা এবং আন্তর্জাতিক মানের পরিবেশে ক্রিকেটারদের প্রস্তুত করা। এনসিএল ও বিসিএলকে নতুনভাবে ঢেলে সাজাতে বিসিবির এসব উদ্যোগ সত্যিই ক্রিকেটপ্রীতিদের আশাবাদী করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X